এক ডলারে দৃষ্টিদান
২০১২ সালের কথা। উগান্ডার গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে দেখা গেল একদল চশমা প্রস্তুতকারীকে। খোলা জায়গায় গাছের নিচে বেঞ্চিতে বসিয়ে লোকজনের চোখ পরীক্ষা করছিলেন তাঁরা। কারও চোখে সমস্যা থাকলে পরীক্ষা করে দেখছেন চশমা লাগবে কি না। লাগলে ঝটপট ফ্রেমের মধ্যে প্রয়োজনীয় পাওয়ারের লেন্স লাগিয়ে দিচ্ছেন। বিনিময়ে নিচ্ছেন মাত্র এক ডলারের সমমূল্যের অর্থ।
জার্মানির এরলাঙ্গেন শহরের বাসিন্দা মার্টিন আউফমুট ওই স্বেচ্ছাসেবী দৃষ্টিদাতাদের দলের একজন। তিনি বলেন, ‘দৃষ্টিশক্তি কম এমন একজন বৃদ্ধ মানুষ কমপক্ষে নিজের গ্রামটাকে ভালোভাবে দেখতে পাবেন এটাই আমাদের প্রত্যাশা। নতুন চশমা পাওয়ার পর মানুষের চেহারায় যে উচ্ছ্বাস দেখা যায়, তা
পদার্থবিদ্যার শিক্ষক ৪২ বছর বয়সী আউফমুট ১০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে শুরু করেছিলেন এই উদ্যোগ। গড়ে তোলেন ‘ওয়ান ডলার গ্লাস অ্যাসোসিয়েশন’। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা দরিদ্র মানুষকে নামমাত্র দামে চশমা দেওয়াই এর প্রধান লক্ষ্য।
আউফমুট বলেন, বিশ্বে প্রায় ১৫ কোটি মানুষ আছে, যারা দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছে, কিন্তু চশমা কেনার সামর্থ্য নেই। তিনি বলেন, চোখের সমস্যার কারণে হতদরিদ্র অনেকের কাছেই পৃথিবীটা ঘোলাটে। চারপাশটা যেন তারা ভালোভাবে দেখতে পারে, এটাই আউফমুটের প্রচেষ্টার লক্ষ্য।
আউফমুট হঠাৎ একদিন দেখতে পান একটি দোকানে মাত্র এক ইউরোতে বই পড়ার উপযোগী চশমা বিক্রি হচ্ছে। তখনই বিষয়টি তাঁর মনে গেঁথে যায়।