এক হাজার অভিবাসী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া উপকূল থেকে শনিবার রাতে নৌকায় ইউরোপ যেতে চাওয়া এক হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন নারীর মৃতদেহ পাওয়া যায়।
মেদসঁ সঁ ফতিয়েখসহ দুটি দাতব্য সংগঠন জানায়, ছয় ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযানে কয়েকটি নৌকার মধ্যে একটি থেকে এক নারীর লাশ পাওয়া যায়। দুটি উদ্ধারকারী জাহাজ ওই অভিবাসীদের রক্ষা করে। বিপজ্জনক সাগরপথে তাদের গন্তব্য ছিল ইতালি।
এর তিন দিন আগেইলিবিয়া উপকূলের অদূরে আফ্রিকার বিভিন্ন দেশের আড়াই শর বেশি অভিবাসী ডুবে মারা যায় বলে উদ্ধারকর্মীদের আশঙ্কা। সেখানে দুটি প্রায় ডুবে যাওয়া রাবারেরনৌকায় মাত্র ৫টি লাশ পাওয়া গিয়েছিল।