এডেন বিমানবন্দরের কাছে দুই বাহিনীর সংঘর্ষ, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে বিশেষ বাহিনীর সঙ্গে প্রেসিডেন্ট আবিদ রাব্বো মনসুর আল হাদির অনুগত মিলিশিয়াদের লড়াই হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। খবর এপির।
গতকাল বৃহস্পতিবার ভোর হওয়ার আগে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। বিমানবন্দর দখলে রাখতে প্রেসিডেন্ট হাদির অনুগত বাহিনী অগ্রসরমাণ বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়।
সংঘর্ষের কারণে কায়রোগামী ইয়েমেন এয়ারওয়েজের একটি উড়োজাহাজের শতাধিক যাত্রীকে নামিয়ে নেওয়া হয়। এ সময় আশপাশে মেশিনগানের গুলির আওয়াজ শোনা যায়। সংঘর্ষের মাত্রা বাড়লে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে টার্মিনাল ভবন কেঁপে ওঠে। বিমানবন্দর প্রাঙ্গণে কমপক্ষে দুটি গোলা আঘাত হানে বলে জানিয়েছেন কর্মকর্তারা।