প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার নেতাদের হয়রানি এবং অবমাননা করার অভিযোগ এনে এবার পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডি আইসিসি ত্যাগের ঘোষণা দেয়। গাম্বিয়ার তথ্যমন্ত্রী শেরিফ বোজাং বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত পশ্চিমা যুদ্ধাপরাধীদের অপরাধ আমলে নেয়নি। তিনি উদাহরণ হিসেবে বলেন, আইসিসি ইরাক যুদ্ধের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বিচারের মুখোমুখি করতে পারেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে শেরিফ বোজাং বিদ্রূপ করে বলেন, ‘আইসিসি হলো আন্তর্জাতিক ককেশীয় আদালত, যেটি অশ্বেতাঙ্গ বিশেষ করে আফ্রিকার মানুষদের নির্যাতন এবং অবমাননা করতে গঠিত হয়েছে।’ বিবিসি