প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার ত্রুটির কারণেই তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বারদো জাদুঘরে জঙ্গি হামলা চালাতে পেরেছিল বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বেইজি সাইদ এসেবসি। গত শনিবার সাপ্তাহিক প্যারিস ম্যাচ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হামলা ঠেকাতে ব্যর্থতা ছিল। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দেয়নি।’ তবে এ ব্যর্থতা স্বীকারের পাশাপাশি প্রেসিডেন্ট এসেবসি এও বলেন, ‘হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়। এর ফলে অনেকের প্রাণ রক্ষা হয়েছে।’ গত বুধবারের ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে ২০ জন নিহত হয়। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি ইসলামি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে।
এএফপি