কঙ্গোর যুদ্ধাপরাধীকে স্বদেশে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সাবেক সামরিক নেতা টমাস লুবাঙ্গা ও সেনাপ্রধান জারমেইন কাতাঙ্গাকে গতকাল শনিবার নিজ দেশের কারাগারে দণ্ডাদেশ ভোগের জন্য ফেরত পাঠানো হয়েছে। খবর এএফপির।
দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এক বিবৃতিতে এ কথা জানায়। এই প্রথমবারের মতো আইসিসি কোন দেশকে অভিযুক্ত অপরাধীর দণ্ড কার্যকরের দায়িত্ব দিল।
কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে ২০০৩ সালে পরিচালিত নৃশংস জাতিগত হত্যাযজ্ঞের জন্য কাতাঙ্গাকে গত বছর ১২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল আইসিসি।