প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার প্রজাতন্ত্রী কঙ্গোতে সেনাবাহিনী ও স্থানীয় বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ক্রমে বেড়েই চলেছে। সম্প্রতি দেশটির মধ্যাঞ্চলে একাধিক গণকবরের সন্ধান পাওয়া গেছে। মেয়াদ শেষ হলেও প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ক্ষমতা না ছাড়ায় চলমান সংকটের শুরু। কঙ্গোর কাসাই-সেন্ট্রাল প্রদেশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে খোড়া আটটি গণকবরে ঠিক কতটি লাশ রয়েছে, তা জানা যায়নি এখনো। টিশিমবুলু শহরের কাছে গত ৯ থেকে ১৩ ফেব্রুয়ারিতে ৮৪ জন বিদ্রোহীকে সেনাসদস্যরা হত্যা করেছেন বলে জাতিসংঘ ধারণা করছে। সরকারের মুখপাত্র ল্যামবার্ট মেন্ডে বলেছেন, গণকবরের লাশগুলো কামুইনা নাসাপু বিদ্রোহীদের এবং তাদের কবরও দিয়েছে বিদ্রোহীরাই।