কঙ্গোয় মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোয় চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে দেশটির রাজনীতিকেরা ২০১৭ সালের শেষ নাগাদ প্রেসিডেন্ট জোসেফ কাবিলার মেয়াদ শেষের বিষয়ে একটি মতৈক্যে পৌঁছেছেন। সরকারবিরোধী আন্দোলনে চলতি সপ্তাহে দেশটিতে বহু লোকের প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে গতকাল শুক্রবার বিরোধী দলের নেতাদের কাছ থেকে এ ঘোষণা এল। দলটির দুজন মুখপাত্র জানিয়েছেন, চুক্তির শর্তের মধ্যে রয়েছে, কাবিলার তৃতীয়বার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য সংবিধান সংশোধন করা যাবে না এবং প্রধান বিরোধী দল থেকে একজনকে প্রধানমন্ত্রী মনোনীত করা হবে। প্রেসিডেন্ট কাবিলার মেয়াদ শেষ হয়েছে গত মঙ্গলবার। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও তা ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।