প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার পার্লামেন্টে ব্যাপক হট্টগোল আর হইচইয়ের মধ্যে সন্ত্রাসবিরোধী একটি কঠোর আইন অনুমোদিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুমোদিত ওই আইনে সন্দেহভাজন সন্ত্রাসীদের পুলিশের আটক রাখার বৈধ মেয়াদ বর্তমানের তিন মাস থেকে বাড়িয়ে প্রায় এক বছর করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাও খর্ব করা হয়েছে। নয়টি পশ্চিমা দেশ এক যৌথ বিবৃতিতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনের পাশাপাশি মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডকে সম্মান দেখাতে কেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
আল জাজিরা