কলেরার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে পাশের জংলেই রাজ্যে কলেরা ছড়িয়ে পড়েছে। দেশটিতে গত মাসে কলেরার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত অন্তত অন্তত ১ হাজার ২১২ জন আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। জুবায় স্থাপিত জাতিসংঘের শিবিরে ১৮ মে প্রথম কলেরা রোগী শনাক্ত করা হয়। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩ জুন আনুষ্ঠানিকভাবে কলেরার প্রাদুর্ভাবের ঘোষণা দেয়।
এএফপি