প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইরাস ইবোলার সংক্রমণ ঠেকাতে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন চার দিনের ‘কারফিউ’ জারি করার যে পরিকল্পনা নিয়েছে তা কাজে আসবে না বলে মন্তব্য করেছে চিকিৎসকদের দাতব্য সংগঠন মেদসো সঁ ফ্রতিয়েখ (এমএসএফ)। সিয়েরা লিওন সরকার শনিবার ঘোষণা করেছে, ১৮ থেকে ২১ সেপ্টেম্বর দেশের মানুষ ঘর থেকে বেরোতে পারবে না। নতুন করে ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এ উদ্যোগ। এমএসএফ বলছে, দেশজুড়ে লোকজনকে ঘরে আটকে রাখলে অনেক ইবোলা রোগী আত্মগোপনে চলে যেতে পারে। এতে এটি আরও ছড়িয়ে পড়তে পারে। বিবিসি