কায়রোয় গাড়িবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত একটি নিরাপত্তা ভবনে গতকাল বৃহস্পতিবার ভোররাতে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। কায়রোর শুবরা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হঠাৎ করেই এক ব্যক্তি তার গাড়ি ভবনটির সামনে থামিয়ে দেয়। এরপর গাড়ি থেকে লাফিয়ে বের হয়েই সে গাড়িটির পেছন পেছন আসা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। এরপর গাড়িটি বিস্ফোরিত হলে ওই নিরাপত্তা ভবনটির আংশিক ধসে পড়ে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির উত্তরাঞ্চলীয় সিনাইভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক সময়ে বেশ কিছু সহিংস ঘটনার দায় স্বীকার করেছে।
বিবিসি