কায়রোয় করোনা হাসপাতালে আগুন, অন্তত ৭ জনের মৃত্যু

আগুনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে একটি হাসপাতালে গতকাল শনিবার বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হাসপাতালটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। স্থানীয় বিভিন্ন সূত্র ও গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

নিরাপত্তা ও হাসপাতাল সূত্রগুলো জানায়, গতকাল স্থানীয় সময় সকাল নয়টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অপর একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাসে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গতকাল নতুন করে ১ হাজার ১৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই দিন মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত এতে আক্রান্ত হলেন ১ লাখ ৩১ হাজার ৩১৫ জন। আর মারা গেছেন ৭ হাজার ৩৫২ জন।

গতকাল স্থানীয় সময় সকাল নয়টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি কিছু কর্মকর্তা বলছেন, করোনা পরীক্ষার হার কম হওয়ার কারণে আক্রান্ত ও মৃতের ওই সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি হবে। তা ছাড়া, মন্ত্রণালয়ের হিসাবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফলাফলগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।