কিউবা-ইইউ চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কিউবা গত শুক্রবার একটি চুক্তি সই করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন কিউবা সফরের আগে এই গুরুত্বপূর্ণ চুক্তি হলো। এটিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি। চুক্তিটির মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কিউবার কূটনৈতিক বিচ্ছিন্নতা অবসানের পথে আরেক ধাপ অগ্রগতি হলো।
বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ২০১৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটন ও হাভানার সম্পর্ক আবার শুরু করার ঘোষণা দেন। এতে করে স্নায়ুযুদ্ধ যুগের বৈরী দুই দেশের মধ্যে অর্ধশতাব্দী পর নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়।