কেনিয়ার শরণার্থী শিবিরে জন্মদিন উদ্যাপন মালালার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই কেনিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে তাঁর ১৯তম জন্মদিন পালন করেছেন। শরণার্থীসংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই কেনিয়ার দাদাব শরণার্থীশিবিরে জন্মদিন উদ্‌যাপনের উদ্যোগ নেন তিনি।

মালালার মুখপাত্র টেইলর রয়েল বলেন, দাদাব শরণার্থীশিবিরের অনেক নারীর সঙ্গে মালালা অনলাইনে স্কাইপের মাধ্যমে গত বছর থেকে যোগাযোগ করে আসছিলেন। সবার আগ্রহেই তিনি নিজের এবারের জন্মদিনটি ওই শিবিরে কাটানোর সিদ্ধান্ত নেন।

সোমালিয়া সীমান্তের কাছাকাছি উত্তর-পূর্ব কেনিয়ার দাদাব শহরে বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থীশিবিরের অবস্থান। সেখানে তিন লাখের বেশি সোমালীয় শরণার্থী রয়েছে।