কেনিয়ায় গেস্টহাউসে বোমা হামলায় নিহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার একটি গেস্টহাউসে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
দেশটির পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যে ভবনে বোমা হামলা হয়েছে, সেখানে ঢোকার পর এ পর্যন্ত ১২ জনের লাশ পাওয়া গেছে।
বোমা হামলার এই ঘটনায় আরও কেউ হতাহত হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, সন্ত্রাসবিরোধী পুলিশের সহায়তায় এলাকাটিতে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া হামলার স্থানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছে।