কেনিয়ায় দুর্ঘটনার পর ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার নাইভাসা এলাকার কাছে স্থানীয় সময় গতকাল শনিবার ভোররাতে দাহ্যপদার্থবাহী ট্যাংকারের সঙ্গে অন্য যানবাহনের সংঘর্ষে ৩০ জনেরও বেশি নিহত হয়। সংঘর্ষের পর ওই ট্যাংকারে বিস্ফোরণ হয়।

এএফপির খবরে জানা যায়, কেনিয়ার জাতীয় দুর্যোগ ইউনিটের কর্মকর্তা পিউস মাসাই বলেন, উদ্ধারকাজ এখনো চলছে। দুর্ঘটনায় ১১টি যানবাহন পুড়ে গেছে। এর মধ্যে যাত্রীবাহী একটি বাস ও পুলিশের ট্রাক আছে। ট্যাংকারটি রাস্তার অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এরপর আগুন ধরে যায়।

দেশটির রেডক্রস বলছে, চালক ট্যাংকারের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

নাইভাসার ব্যক্তিমালিকানাধীন একটি হাসপাতালে আহত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা বলেন, এটি ভয়ংকর দুর্ঘটনা।