কেনিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ায় উত্তরাঞ্চলে সোমালিয়ার সীমান্ত সংলগ্ন একটি গ্রামে আজ মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। পুলিশ ও রেডক্রসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মানদেরা শহরের বাইরে গবাদি পশুর একটি বড় বাজারের কাছে গ্রামটি অবস্থিত। সেখানে বন্দুকধারীদের চালানো হামলায় ১৪ জন নিহত হয়েছে।
কেনিয়ার রেডক্রস বলছে, এই হামলায় আহত ১১ জনকে তারা হাসপাতালে নিয়েছে।