কেনিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবিতে মোমবাসা-নাইরোবি মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
নাইরোবি পুলিশ জানায়, বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহত ব্যক্তিতে মাকিন্দু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিবওয়েজির পুলিশপ্রধান লিওনার্দ কিমাইও জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। আরেক পুলিশ কর্মকর্তা জানান, মোমবাসা-নাইরোবি মহাসড়কে বাসটি বেশ কয়েকটি গাড়িকে বারবার পাশ কাটিয়ে চলে যায়। একপর্যায়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই কেনিয়ার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।