প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবির পূর্বাঞ্চলের এক উপশহরে ভবন ধসে ১৫ ব্যক্তি নিখোঁজ হয়েছে। সাততলা ওই ভবনটি ধসে পড়ে গত সোমবার রাতে। এর মাত্র কয়েক মুহূর্ত আগে বেশ কয়েকজন লোককে ভবনটি থেকে বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা দা স্টার বলছে, ভবনটির গায়ে ফাটল দেখা দেওয়ার পর সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এক টুইট বার্তায় কেনিয়ার রেডক্রস জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেছে। উদ্ধারকারী দলের সমন্বয়কারী পিয়ুস মাসাই শতাধিক লোককে উদ্ধারের কথা জানিয়েছেন।