ক্ষমতাসীন দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ক্ষমতাসীন ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) দেশটির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে। ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, দলটি ৯৯টি আসনে জয়ী হয়েছে। আর প্রতিদ্বন্দ্বী অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি পেয়েছে ৮০টি আসন। জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিজেডি জানিয়েছে, তারা দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের ধারাবাহিকতা রক্ষায় জোর দেবে। ২০১১ সালে সংবিধান সংস্কারের পর মরক্কোয় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। রক্ষণশীল ইসতিকলাল পার্টি ৩১ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বাকি ৩০৫টি আসন অন্য দলগুলো পাচ্ছে। এর পাশাপাশি নারীদের জন্য ৯০টি আসন বরাদ্দ রয়েছে।
বিবিসি