প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার সাবেক ব্যক্তিগত সহকারী জেলদা লা গ্রঁক কথিত বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। লা গ্রঁক প্রেসিডেন্ট জ্যাকব জুমার এক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেছিলেন, দক্ষিণ আফ্রিকার সাদা মানুষেরা এ কথা ভাবতে বাধ্য হয়েছে যে তারা এ দেশে স্বাগত নয়। জুমা সম্প্রতি তাঁর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দলের এক সমাবেশে মন্তব্য করেন, ‘সব সমস্যার শুরু ১৬৫২ সালে। যখন ইয়ত ফঁরি বেক এসেছিলেন।’ উল্লেখ্য, ফঁরি বেকই দক্ষিণ আফ্রিকায় ডাচ উপনিবেশ স্থাপন করেছিলেন। লা গ্রঁক তাঁর মন্তব্যের জন্য টুইটারে নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেন, ‘উপনিবেশ আমাদের দেশের জন্য সত্যিই একটি ভয়াবহ অভিজ্ঞতা।’ এএফপি