প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কারাগারের খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছেন। মুরসি বলেছেন, প্রাণহানির আশঙ্কা থাকায় তিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন। সেনা অভ্যুত্থানে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামপন্থী এ নেতা কারাগারে রয়েছেন। গুপ্তচরবৃত্তি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য ফাঁসের অভিযোগে গত শনিবার নতুন করে তাঁর বিচারকাজ শুরু হয়। আদালতকে মুরসি বলেন, গত ২১ ও ২২ জুলাই কারা কর্তৃপক্ষ তাঁকে যে খাবার দিয়েছিল, তাতে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তাঁর রক্তে শর্করার পরিমাণ অনেক কমে গেছে। এতে মুরসির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।
আল-জাজিরা