প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাকের গাড়িবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। গত সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গোমবেতে এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একজন আত্মঘাতী নারী হামলাকারী বলে জানিয়েছে পুলিশ। প্রেসিডেন্ট গুডলাক একটি নির্বাচনী সমাবেশ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করার কয়েক মিনিটের মধ্যেই ওই হামলা হয়। ১৪ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে।
গার্ডিয়ান