গিনিতে ওলাঁদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল শুক্রবার পশ্চিম আফ্রিকার দেশ গিনি সফর শুরু করেছেন। ইবোলা ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত দেশটিতে পশ্চিমা কোনো দেশের নেতার এটিই প্রথম সফর। ফ্রান্সের একসময়ের উপনিবেশ গিনি সফরে ‘সংহতির বার্তা’ দেবেন ওলাঁদ। দেশটিতে ইবোলা মোকাবিলায় বেশ কয়েকটি পরিচর্যাকেন্দ্র চালু করতে ফ্রান্স ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে জানায়, গিনিতে ইবোলার বিস্তার বর্তমানে ‘স্থিতিশীল’ রয়েছে।
এএফপি