গিনিতে নতুন করে ইবোলা সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকায় নতুন করে কেউ প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়নি—বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এমন ঘোষণা দেওয়ার দুই সপ্তাহ পেরোতেই গিনিতে দুই ব্যক্তি নতুন করে ইবোলা আক্রান্ত হয়েছেন। ডব্লিউএইচও এই তথ্য নিশ্চিত করেছে।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, পশ্চিম আফ্রিকার দেশে গিনির ফোরক্যারিয়াহ ও রাজধানী কোনাকরিতে দুজন ব্যক্তি নতুন করে ইবোলা আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গিনি ছাড়াও পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া ও সিয়েরে লিওনে মহামারি আকারে ইবোলা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ হাজার মানুষ প্রাণ হারান।
এদিকে, গত ৪২ দিনে গিনিতে নতুন করে কোনো ইবোলা সংক্রমণের খবর পাওয়া যায়নি। লাইবেরিয়াকে গত ৩ সেপ্টেম্বরে ইবোলামুক্ত ঘোষণা করা হয়। আর সিয়েরা লিওনেও গত ২২ দিনে নতুন করে কোনো ইবোলা সংক্রমণের খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতেই ডব্লিউএইচও এ ঘোষণা দিল।