প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ায় একটি গির্জায় ভবন ধসে ৪০ জন নিহত হয়েছে। দেশের সবচেয়ে জনবহুল নগর লেগোসের ইকোতুন এলাকায় গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। গত শনিবার দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) এ কথা জানিয়েছে। সংস্থার একজন সমন্বয়ক ইব্রাহিম ফারিনলোয়ে জানিয়েছেন, ভবনটির ধ্বংসস্তূপের ভেতর থেকে ১২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনুসারীদের কাছে ‘পয়গম্বর’ হিসেবে পরিচিত টিবি জোশুয়ার দ্য সিনাগগ চার্চ অব অল নেশনের (এসসিওএএন) একটি অতিথিশালা ধসে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোতলা ভবনটিতে অতিরিক্ত তলা নির্মাণকাজ চলার সময় এটি ধসে পড়ে।
এএফপি