প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের উয়ো শহরে একটি গির্জার ছাদ ধসে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় সেখানে একজন নতুন বিশপের বরণ অনুষ্ঠান চলছিল। প্রাথমিক কিছু খবরে বলা হয়, হতাহত মানুষের সংখ্যা আরও বেশি হবে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। রেজিনার্স বাইবেল চার্চ নামের গির্জাটিতে প্রাদেশিক গভর্নরসহ শত শত মানুষ উপস্থিত ছিল। গভর্নর উদোম ইমানুয়েল দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। গির্জাটির নির্মাণকাজ পুরো শেষ হয়নি। বিশেষ অনুষ্ঠানটির জন্য শ্রমিকেরা কিছুদিন ধরে দ্রুত নির্মাণকাজ শেষ করার চেষ্টা করছিলেন।