গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার রাজধানী তিউনিসের কাছে গতকাল বৃহস্পতিবার বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী আরুয়ি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে। তাদের মধ্যে সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। রোববার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে তিউনিসিয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ‘আরব বসন্ত’ বিপ্লবের সূতিকাগার বলে পরিচিত উত্তর আফ্রিকার এই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
এএফপি