প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকা মহাদেশ থেকে চাঁদে একটি নভোযান পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে ফাউন্ডেশন ফর স্পেস ডেভেলপমেন্ট নামের একটি অলাভজনক বেসরকারি সংগঠন। তবে এ প্রকল্পের জন্য ইন্টারনেটের মাধ্যমে তহবিল সংগ্রহের প্রচেষ্টায় এ পর্যন্ত তেমন সাড়া মেলেনি। আফ্রিকাটুমুন নামের এ অভিযানের জন্য এ পর্যন্ত মাত্র ১৩ হাজার মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে। তহবিল সংগ্রহের প্রাথমিক লক্ষ্য দেড় লাখ ডলার। লুনার মিশন ওয়ান নামের একই ধরনের একটি ব্রিটিশ প্রকল্পে নির্ধারিত সময়ের আগেই গত মাসে প্রায় ১০ লাখ ডলার অর্থ অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
এএফপি