প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়েরা লিওনে ইবোলায় আক্রান্ত হয়ে দেশটির সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভিক্টর উইলোবি (৬৭) নামের ওই চিকিৎসকের মৃত্যু হয়। গত শনিবারই তাঁর শরীরে ইবোলা ধরা পড়ে বলে দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ব্রিমা কার্গবো জানান। এ নিয়ে দেশটিতে ১১ জন চিকিৎসক মারাত্মক এ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।
আল জাজিরা