প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় ‘বিগ ফাইভ’ বা ‘বড় পাঁচ’ হিসেবে পরিচিত বন্য প্রাণীগুলোর অন্যতম চিতা শিকার করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো ধনাঢ্য শিকারিরা আপাতত চিতা শিকার করতে পারবেন না। সরকার ২০১৬ মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে এ প্রাণীর শিকার। বিগ ফাইভের মধ্যে পড়ে সিংহ, গন্ডার, মহিষ, হাতি ও চিতা। ১৯৮০-এর দশকে বন্য প্রাণীবহুল দক্ষিণ আফ্রিকায় মোটা ফির বিনিময়ে এ পাঁচ প্রাণী শিকার বৈধ করা হয়। গত বছর এক মার্কিন শিকারির গুলিতে জিম্বাবুয়ের বিখ্যাত সিংহ সিসিল হত্যার জেরে বিশ্বজুড়ে যে হইচই হয়, তারই প্রেক্ষাপটে চিতা শিকারে এ নিষেধাজ্ঞা এল। তবে আবেগ নয়, চিতার সংখ্যা নিয়ে অনিশ্চয়তার কারণেই এ উদ্যোগ।
রয়টার্স