চিবুকের মেয়েদের নতুন ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোকো হারামের প্রকাশ করা ভিডিও চিত্রে চিবুকের অপহৃত মেয়েদের দেখা যাচ্ছে l এএফপি
বোকো হারামের প্রকাশ করা ভিডিও চিত্রে চিবুকের অপহৃত মেয়েদের দেখা যাচ্ছে l এএফপি

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটির উত্তরাঞ্চলীয় শহর চিবুক থেকে অপহৃত স্কুলপড়ুয়া মেয়েদের ভিডিও চিত্র প্রকাশ করেছে। ভিডিও দেখিয়ে বোকো হারামের পক্ষ থেকে এসব মেয়েকে ছেড়ে দিতে সরকারের হাতে বন্দী তাদের কয়েকজন সদস্যের মুক্তি চেয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাথায় কাপড় দেওয়া অন্তত ৫০টি মেয়ে এক জঙ্গির পেছনে দাঁড়িয়ে আছে। বোকো হারাম চিবুকের একটি স্কুল থেকে ২৭৬টি মেয়েকে অপহরণ করে। এদের মধ্যে ২১৯ জন এখনো তাদের হাতে আছে বলে ধারণা করা হয়। এই মেয়েদের অপহরণের পর তৃতীয়বারের মতো ভিডিও প্রকাশ করল বোকো হারাম।
অস্ত্র হাতে, মুখোশ পরা এক জঙ্গিকে দেখিয়ে ভিডিওটি শুরু হয়। ওই অস্ত্রধারী বলেন, কিছু মেয়ে আহত হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। ৪০টি মেয়ের বিয়ে হয়ে গেছে বলেও জানান তিনি। স্থানীয় হাউসা ভাষায় ওই অস্ত্রধারী বলেন, ‘আমরা এই মেয়েগুলোর কোনো ক্ষতি করতে চাই না। আমরা দীর্ঘদিন ধরে আমাদের যেসব যোদ্ধা বন্দী অবস্থায় আছে তাদের মুক্তি চাই। এ ছাড়া আমরা মেয়েগুলোকে ছাড়ব না।’