ছয় জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার রাজধানী তিউনিসের কাছে গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনী ছয়জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারী। আগামী রোববার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগে এ ঘটনা ভোটের দিন ব্যাপক গোলযোগের আভাস দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ভোটের দিন সমস্যা সৃষ্টি করাই ছিল ওই জঙ্গিদের মূল উদ্দেশ্য। ‘আরব বসন্ত’ বিপ্লবের সূতিকাগার বলে পরিচিত উত্তর আফ্রিকার এই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রোববারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
এএফপি