প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা বলেছেন, রাজধানী নাইরোবির ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাওয়া ছয়টি সিংহ ‘খুবই ঘনবসতিপূর্ণ’ এলাকায় ঢুকে পড়েছে। আকাশচুম্বী ভবনে ভরা ব্যস্ত রাজধানী নাইরোবির কেন্দ্র থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই ওই পার্ক। ১১৭ বর্গ কিলোমিটারজুড়ে ছড়ানো এই উদ্যানে সিংহ ছাড়াও ঘুরে বেড়ায় মহিষ ও গন্ডারের দল। নাইরোবি শহরে সিংহ ঢুকে পড়ার ঘটনা এর আগেও ঘটেছে। জনপদ যেভাবে বেড়ে চলেছে তাতে সিংহের চলাফেরার পথ এবং শিকারের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে।
এএফপি