জুমাকে পদত্যাগের আহ্বান জোটসঙ্গী কোসাটুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ওপর পদত্যাগের জন্য চাপ বেড়েছে। দেশের প্রভাবশালী ট্রেড ইউনিয়ন জোট কোসাটু গতকাল মঙ্গলবার তাঁকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। কোসাটু জুমার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতৃত্বাধীন কোয়ালিশনের গুরুত্বপূর্ণ অংশীদার।
জ্যাকব জুমা সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল আনলে দল ও সরকারে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
কোসাটু ইউনিয়নের মহাসচিব ভেকি এনশালিন্তশালি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জুমার এবার ‘সরে দাঁড়ানোর’ সময় হয়েছে। তিনি বলেন, ‘তাঁর নেতৃত্বের ক্ষমতার ওপর আমাদের আর আস্থা নেই।...তিনি বেপরোয়া আচরণ করেছেন।’
জুমা সম্প্রতি মন্ত্রিসভায় তাঁর সমালোচকদের পদচ্যুত করেন। এর মধ্যে আছেন প্রশংসিত অর্থমন্ত্রী প্রবীণ গোর্ধান।
এএনসি ও দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টির পাশাপাশি কোসাটু দেশটির দীর্ঘদিনের বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার পতনের আন্দোলনে সামনের সারিতে ছিল।