জুমাকে বাধা দেওয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কথা বলতে বাধা দেওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্সের (ইএফএফ) কয়েকজন নেতাকে গতকাল বুধবার পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জুমা আদালতের দুটি নিষেধাজ্ঞা পাওয়ার পর গতকালই প্রথম পার্লামেন্টে যান। এ সময় বামপন্থী ইএফএফ দলের এমপিরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিলে তাঁদের বের করে দিতে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন স্পিকার। এএনসির সাবেক যুব শাখার নেতা জুমার কঠোর সমালোচক জুলিয়াস মালেমা ইএফএফের প্রধান। জুমার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা উচিত বলে গত শুক্রবার একটি আদালত অভিমত দেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত গত মাসে রায় দেন, প্রেসিডেন্ট জুমা নিজের গ্রামের বাড়ির সংস্কারকাজের জন্য ব্যয়িত সরকারি অর্থ ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন। এএফপি।