জুমাকে বিদায়ের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সমালোচনা করে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা ম্যান্ডেলার স্মৃতি রক্ষার্থে গঠিত ফাউন্ডেশনটি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সরকারি দলকে অনুরোধ করছি রাষ্ট্রের দায়িত্ব একটি নিরাপদ হাতে দিতে।’ ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে জ্যাকব জুমার বিরুদ্ধে। কিন্তু পার্লামেন্টে এএনসি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তিনি অভিশংসন থেকে রক্ষা পেয়েছেন। গত আগস্টে পৌর নির্বাচনে ভরাডুবির পর দল থেকেও জুমার সরে যাওয়ার দাবি উঠতে শুরু করেছে। ওই নির্বাচনে ১৯৯৪ সালের পর সবচেয়ে বাজে ফলাফল করে এএনসি।