প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার চাপে পড়া প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের দাবিতে এক জোট হয়েছে বিরোধী দলগুলো। গতকাল বুধবার এই জোটের ঘোষণা দেওয়ার পরই কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী প্রিটোরিয়ায় মিছিল করেন। গত সপ্তাহ থেকেই জুমার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। ক্রমবর্ধমান দুর্নীতির অভিযোগ, বেকারত্বের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের শ্লথগতির কারণে দক্ষিণ আফ্রিকায় অসন্তোষ দানা বাঁধছিল। এরই মধ্যে জুমা সম্প্রতি দেশের জনপ্রিয় অর্থমন্ত্রী প্রাভিন গোরধানকে বরখাস্ত করায় ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এএফপি