জুমার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে আদালতের দেওয়া এক রায়ের বিরুদ্ধে আবেদন করছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রেসিডেন্ট জুমা মনে করেন, আদালতের সিদ্ধান্ত সরাসরি তাঁর কার্যক্রমে বিঘ্ন ঘটাবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আদালত সিদ্ধান্ত দিতে কয়েক জায়গায় ভুল করেছেন। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউশন অথরিটি ২০০৯ সালে জুমার বিরুদ্ধে কয়েক শ দুর্নীতির অভিযোগ বাদ দেওয়ার আদেশ দেন। গত মাসে প্রিটোরিয়ার হাইকোর্ট ওই আদেশ বাতিল করে অভিযোগগুলো পুনর্বিবেচনার নির্দেশ দেন।
রয়টার্স