জুমার ই-মেইল তদন্তের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি ‘গুপ্তলিকের’ ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছে। ধনাঢ্য গুপ্ত পরিবারের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার আদান-প্রদান করা ই-মেইলের বেশ কয়েকটি সম্প্রতি ফাঁস হয়। এসব ই-মেইল থেকে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে প্রচণ্ড চাপে পড়া জুমা। ই-মেইল ফাঁসের এই ঘটনা দেশটিতে ‘গুপ্তলিক’ নামে পরিচিতি পেয়েছে।