জুমার বিরুদ্ধে গোপন ভোটের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে পার্লামেন্টে গোপন ভোট নিতে গতকাল বৃহস্পতিবার স্পিকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এর মাধ্যমে দুর্নীতি-অনিয়মের অভিযোগে চাপে থাকা জুমা পদচ্যুত হতে পারেন বলে আশা করছে দক্ষিণ আফ্রিকার বিরোধী দল। স্পিকার বালেকা এমবেতে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতা। তিনি বলছেন, গোপন ভোটের কোনো নিয়ম পার্লামেন্টে নেই। কিন্তু প্রধান বিচারপতি বলেছেন, এ ধরনের ভোট আয়োজনের নির্দেশ দেওয়ার এখতিয়ার তাঁর আছে।

রয়টার্স