জুমার বিরুদ্ধে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের দাবিতে দেশটির বড় বড় শহরে গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ মিছিল করেছে। অর্থমন্ত্রীর পদ থেকে জনপ্রিয় প্রবীণ গোর্ধানকে সরিয়ে দেওয়াসহ মন্ত্রিসভার রদবদলে নিজের দল এএনসিসহ বিভিন্ন মহল জুমার ওপর ক্ষুব্ধ। প্রবীণ গোর্ধানকে জনগণ দুর্নীতিবিরোধী হিসেবে পছন্দ করত। রাজধানী প্রিটোরিয়া, অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গ এবং উপকূলীয় দুই শহর ডারবান ও কেপটাউনে গতকাল জুমাবিরোধীরা সমাবেশ করেছেন।
এএফপি