প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে দায়ের করা প্রায় ৮০০ দুর্নীতির মামলা সচল করার রায় পুনর্বিবেচনার আবেদন গতকাল দেশটির একটি আদালত বাতিল করে দিয়েছেন। আদালত বলেছেন, জুমা ক্ষমতায় আসার আগে দায়ের করা ওই মামলাগুলো সচল করার ব্যাপারে গত এপ্রিলে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল থাকবে। জুমার মামলাগুলো ২০০৯ সালে তুলে নেওয়া হয়। পরে গত এপ্রিলে একটি আদালত মামলাগুলো সচল করার জন্য জাতীয় কৌঁসুলি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে রায় দেন। জুমা ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করলে গতকাল প্রিটোরিয়ার উচ্চ আদালত তা খারিজ করে দেন।
এএফপি