প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরুন্ডিতে সরকার পতন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বিদ্রোহী সেনা কর্মকর্তা জেনারেল লিওনার্ড এনজেন্দাকুমানা। গত মে মাসে প্রেসিডেন্ট এনকুরুনজিজাকে ক্ষমতাচ্যুত করতে এক ব্যর্থ অভ্যুত্থানে অংশ নেন এনজেন্দাকুমানা। গত রোববার কেনিয়ার টিভি চ্যানেল কেটিএনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এনজেন্দাকুমানা বলেন, ‘১৫ মে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর আমরা ভেবে দেখলাম, এনকুরুনজিজাকে ক্ষমতাচ্যুত করতে লড়াই অব্যাহত রাখা প্রয়োজন।’
এএফপি