প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উগান্ডায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জুবেরি মুসেভেনি আবারও নির্বাচনে জয়ের পথে। গতকাল শনিবার ৮৩ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, তিনি ৬১ শতাংশ ভোট পেয়েছেন। দেশটির নির্বাচন কমিশন বলেছে, মুসেভেনির নিকটতম প্রতিদ্বন্দ্বী কিজা বিসাইগি পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। পূর্ব আফ্রিকার দেশটিতে ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন মুসেভেনি। এবারের নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়। বিরোধী নেতা-কর্মীরা নির্বাচনে কারচুপিরও অভিযোগ এনেছেন। নির্বাচনী ফলাফল নিজেই তৈরি করে তা প্রকাশ করবেন, এমন আশঙ্কায় বিরোধী নেতা বিসাইগিকে গত শুক্রবার আটক করে সরকার।
বিবিসি