টাইমলাইন: লৌহ শাসকের উত্থান থেকে পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে অবশেষে পদত্যাগ করেছেন । দেশটির পার্লামেন্টে মুগাবেকে অভিশংসনের প্রক্রিয়া শুরু হওয়ার পর গতকাল মঙ্গলবার তাঁর পদত্যাগের ঘোষণা আসে। 

৯৩ বছর বয়সী মুগাবের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুডেন্ডা। স্পিকার জানান, চিঠি পাঠিয়ে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন মুগাবে। তাতে মুগাবে বলেছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। ক্ষমতা হস্তান্তরের পথ মসৃণ করতেই তাঁর এ সিদ্ধান্ত।

এক সপ্তাহ আগে জিম্বাবুয়ের সেনাবাহিনী দেশটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। গৃহবন্দী করে দেশটির ৩৭ বছরের শাসক মুগাবেকে। তাঁর পদত্যাগের ঘোষণা আসার পর রাস্তায় নেমে উল্লাস করে সাধারণ মানুষ।