ঢাকার পথে মোদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকার পথে রয়েছেন। আজ শনিবার সকালে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছেড়েছেন তিনি।
বাংলাদেশ সফর নিয়ে আজ সকালে টুইটারে টুইট করেছেন মোদি। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে যাচ্ছি। এই সফর দুই জাতির বন্ধন সুদৃঢ় করবে, আমাদের দুই দেশ ও অঞ্চলের জনগণের জন্য সুফল বয়ে আনবে।’
দুই দিনের সফরে মোদি প্রথমবারের মতো ঢাকায় আসছেন। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রয়েছেন তিনি। তাঁর এই সফরকে ঘিরে দুই দেশেই উচ্চাশা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন...
মোদির টুইট: ‘বাংলাদেশে যাচ্ছি’