তদন্ত হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ছেলে দুদুজানে এবং ‘গুপ্ত’ পদবির একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করবে পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পুলিশ এ ঘোষণা দেয়।
দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) অভিযোগ করেছে, জ্যাকব জুমার সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে প্রভাবশালী গুপ্ত পরিবার রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। কয়েকজন নেতার অভিযোগ, সরকারের ওপর পরিবারটির এতটাই প্রভাব যে তারা রাজনীতিকদের কাউকে কাউকে মন্ত্রী বানিয়ে দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজাত ‘হকস’ পুলিশ ইউনিটের একজন মুখপাত্র বলেছেন, ডিএর পক্ষ থেকে এ অভিযোগ এসেছে। অভিযোগ তারা তদন্ত করে দেখবে।
ভারতীয় বংশোদ্ভূত গুপ্ত পরিবারের সঙ্গে জুমার ঘনিষ্ঠতা থাকার বিষয়টি নিয়ে কয়েক বছর ধরেই নানা ধরনের সমালোচনা চলছে।
রয়টার্স