পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাস মোকাবিলায় আট কোটি ৮০ লাখ ডলারের একটি তহবিল গঠনের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন জাতিসংঘ সম্মেলনে তিনি বিশ্বনেতাদের কাছে সেই তহবিল গঠনের অনুরোধ করবেন। তবে তার আগে কংগ্রেসের কাছে এই উদ্যোগের অনুমতি চেয়ে অনুমোদন চাইবেন ওবামা। ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে।
এদিকে ইবোলা ভাইরাস আক্রান্ত আফ্রিকার পাঁচটি দেশে আরও রাবারের দুই কোটি চিকিৎসা-দস্তানা পাঠানোর ঘোষণা দিয়েছে। গতকাল দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ ঘোষণা দেন। খবর এএফপি ও রয়টার্সের।
প্রেসিডেন্ট ওবামা আজ মঙ্গলবার জর্জিয়ার আটলান্টায় ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরিদর্শন করবেন। এ সময় তিনি ইবোলা ভাইরাস মোকাবিলা নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানাবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইবোলা আক্রান্ত দেশগুলোতে অতিরিক্ত অস্থায়ী হাসপাতাল, চিকিৎসক, বিশেষজ্ঞ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে প্রশিক্ষণ।